সাতক্ষীরা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার গাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় রোববার সকালে এক দালালসহ সাতজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
এরা হলেন- খুলনার হাতিরডাঙ্গা গ্রামের মনিন্দ্রনাথ সরকার (৪৯), তার বোন গীতারানী সরকার (৬০), রনজিৎ ঢালী (৫০), কৃষ্ণপদ সরকার (৫০), হাড্ডা গ্রামের স্বপন কুমার সরকার (২১), দাকোপ উপজেলার গুনায়ি গ্রামের সচিন্দ্রনাথ মণ্ডল (৫২) এবং দালাল সাতক্ষীরার ভোমরা গ্রামের আব্দুর রাজ্জাক (৪০)।
বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের মেজর জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দালাল আব্দুর রাজ্জাকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিডিআর তাদের আটক করে।
চিকিৎসা ও ভাল কাজের জন্য তারা এর আগেও অবৈধভাবে ভারতে গেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিডিআর কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২২৬ ঘ.
bdnews24