২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধান সাইদুর আরো দুদিনের পুলিশ হেফাজতে

জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানসহ দুজনকে আরো দুইদিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানসহ দুজনকে আরো দুইদিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান রোববার এ আদেশ দেন। সন্ত্রাস বিরোধী মামলায় দুই দফায় এগারদিন হেফাজত শেষে রোববার তাদেরকে আরো চারদিন হেফাজতে নেওয়ার আবেদনের করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। সাইদুর ছাড়া অন্যজন হলেন, জেএমবি নেতা আবদুল