২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেফটিক ট্যাংকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে রোববার একটি সেফটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 11:45 AM

সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে রোববার একটি সেফটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার ইছাপুর গ্রামের সালামত মিয়া (৪০) ও ফাজিলপুর গ্রামের হেলাল মিয়া (২৬)। সিলেট দমকল বাহিনীর সহকারী পরিচালক পরিমল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১২টার দিকে গোয়ালাবাজারে নির্মাণাধীন আনোয়ারা ম্যানশন মার্কেটের নিচে সেফটিক ট্যাংকের ঢাকনা খোলার পর পা ফসকে ওই দুই শ্রমিক নিচে পড়ে যায়। প্রায় ৫০ ফুট গভীর ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।" দুপুর ৩টার দিকে দমকল কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। ওসমানী নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৮ ঘ.