২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের তদন্ত শুরু

পুরান ঢাকায় অগ্নিকাণ্ড তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। শনিবার দুপুরে ঘটনাস্থল নিমতলী ও আশপাশ এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুরান ঢাকায় অগ্নিকাণ্ড তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। শনিবার দুপুরে ঘটনাস্থল নিমতলী ও আশপাশ এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। দুপুর ১২ টা থেকে প্রায় ২ঘন্টা তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। বৃহস্পতিবার রাতে পুরান ঢাকায় আগামাসি লেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে ফায়ার সার্ভিস ও পুলিশের দুজন প্রতিনিধি রয়েছেন। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে একই সময় সিআইডি'র আট সদস্যর একটি তদন্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এএসপি খোরশেদ জাহানের নেতৃত্বে তদন্ত দল স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলে। তদন্তের ব্যাপারে এখনি কিছু জানাতে চাননি ইকবাল হোসেন চৌধুরী ও সিআইডি তদন্ত দলের সদস্যরা। এদিকে শনিবার সকাল থেকে ঘটনাস্থল ও এর আশপাশে বিদ্যুৎ, পানি ও গ্যাস লাইন সংস্কারে কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন দুপুরে ঘটনাস্থলের পাশে মাইকযোগে এলাকাবাসীকে আশ্বস্ত করেন, রোববারের মধ্যে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইএ/এসএএ/কেএমএস/২১০২ ঘ.