২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজার ও ধানমন্ডিতে আগুন

রাজধানীর চকবাজার ও ধানমন্ডিতে আলাদা দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঢাকা, ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজার ও ধানমন্ডিতে আলাদা দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। তবে বড় ধরণের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বলেন, চকবাজারে ২৭/১ কাজি রিয়াজউদ্দিন রোডের একটি প্ল্যাস্টিক কারখানায় বিকাল চারটার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক সর্টসার্কিটের কারনেই এখানে আগুন লাগে। ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল বাহিনীর লালবাগ জোন কর্মকর্তা মানিক উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এদিকে, পশ্চিম ধানমন্ডির ৭৮ নম্বর বাড়িটির নিচতলার পানির পাম্প ও জেনারেটরে আগুনের সূত্রপাত ঘটে। বাড়িটির নিরাপত্তাকর্মী সাগর জানান, বিকাল চারটার দিকে ধোঁয়া উঠতে দেখে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দমকল বাহিনীর মোহাম্মদপুর জোন কর্মকর্তা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির পানির পাম্প ও জেনারেটর দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএম/এসএএ/কেএমএস/১৮২৬ ঘ.