২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আন্ধারমানিক গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আন্ধারমানিক গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হল- আন্ধারমানিক গ্রামের আব্দুর রশিদের ছেলে নাহিদ (৫) ও নাহিদের ভাগ্নি নিপু (৪)। নিপু কাচপুর ইউনিয়নের ললাটি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। কয়েকদিন আগে সে নানার বাাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে এ দু'জন ঘরে খেলা করার এক পর্যায়ে নিপু বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় তার সংস্পর্শে এলে নাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.