২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ককটেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে শনিবার একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 06:40 AM

Updated : 25 Aug 2022, 11:43 AM

রাজশাহী, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে শনিবার একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ক্লাস করতে যাওয়ার সময় ভবনের বারান্দায় পরিত্যক্ত একটি ব্যাগ দেখতে পায়। শিক্ষার্থীরা এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। ককটেলটি কারা রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১২৩৬ ঘ.