ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি রাজধানীর পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনানো হয়।
রাষ্ট্রদূত মরিয়ার্টি এক বিবৃতিতে বলেন, "পুরান ঢাকায় মর্মান্তিক ও দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি যুক্তরাষ্ট্র এবং মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় হতাহত এবং তাদের পরিবারের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24