২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেন্ডারিয়ায় বোমা হামলায় পুলিশ আহত

রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের উপর বোমা হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের উপর বোমা হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ চেকপোস্টে এ ঘটনা ঘটে। ওয়ারি অঞ্চলের উপ-পুলিশ কমিশনার তৌফিক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৬ টার দিকে রিক্সাযাত্রী এক যুবককে সন্দেহ হলে দয়াগঞ্জ চেকপোস্টের পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় যুবকটি পুলিশের উপর বোমা হামলা করে পালিয়ে যাবার চেষ্টা চালায়। এতে আমাদের একজন কনস্টেবল আহত হয়েছেন।" তিনি জানান, পুলিশ ধাওয়া করে সৈকত (২৫) নামের ঐ হামলাকারীকে গ্রেফতার করেছে। সে কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৯১৪ ঘ.