মেহেরপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
চাঁদা চেয়ে না পেয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মহাম্মদপুর গ্রামের রোকনুজ্জামানের বাড়িতে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এতে বাড়ির বাইরে থাকা কিছু আসবাবপত্র জানালা দরজা ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি।
একই দিন রাত সাড়ে ১২টার দিকে চরগোয়াল গ্রামের আজের আলীর বাড়ির পেছন থেকে হাতে তৈরি ২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, মহাম্মদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ব্যবসায়ী রোকুজ্জামানের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল।
চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে বাড়ির মধ্যে একটি বোমা ছুড়ে মারলে বিকট শব্দে তা বিষ্ফোরিত হয়।
শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
ওসি আরো জানান, চরগোয়ালগ্রাম থেকে উদ্ধার করা বোমা দুটি শক্তিশালী।
এগুলো থানায় এনে পানিতে চুবিয়ে রাখা হয়েছে বলে তিনি জানান।
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
একাধিক খুনসহ সন্ত্রাসী মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হীরাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে শহরের নতুনপাড়া সহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ জিহাদ আলী জানান, স
bdnews24