২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদ

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় বৃহস্পতিবার দুপুরে প্রায় ৩৩ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তেজগাঁও থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ২৮ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। মাহমুদুর রহমানকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তের স্বার্থে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। তেজগাঁও থানার উপ পরিদর্শক মো. শফিকুল বুধবার ভোরে মামলাটি দায়ের করেন। এই মামলায় মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিক সঞ্জীব চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী, আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারি সাইফুল ছাড়াও অজ্ঞাতপরিচয় ১০০ জনকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/কেএমএস/২১০৯ঘ.