২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে ৫দিনের হেফাজতে নেওয়ার আবেদন

পুলিশের ওপর হামলা ও কতর্ব্যকাজে বাধা দেওয়ার মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের হেফাজত চেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা ও কতর্ব্যকাজে বাধা দেওয়ার মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের হেফাজত চেয়েছে পুলিশ। তেঁজগাও থানার উপপরিদর্শক রেজাউল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় আবেদনটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান। মহানগর হাকিম নজরুল ইসলাম আবেনটি শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন আগামী ৭ জুন। এই মামলায় বুধবার মাহমুদুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজত চাওয়া হয়েছিল। একই হাকিম সেই আবেদন নাকচ করে মাহমুদুরকে তিন দিনের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা ও উপ পরিদর্শক (এসআই) আরশেদ আলী এবং আমার দেশ পত্রিকার আদালত প্রতিবেদক বেলাল হোসেন জসিম বিডিনিউজ টোয়েনিটফের ডটকমকে হেফাজত আবেদনের খবরটি নিশ্চিত করেছেন। মাহমুদুরের আইনজীবী বেলাল হোসেন বলেন, মাহমুদুর যাতে রোববার জজ আদালত থেকে অন্তর্বতীকালীন জামিন না পান তার জন্য কৌশল হিসেবে পুলিশ একই মামলায় আবারো হেফাজত চেয়েছে। তিনি জানান, হেফাজতের আবেদন শুনানির অপেক্ষাকালীন জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া যাবে না। হেফাজাতের আবেদনটির শুনানি হবে মুখ্য মহানগর হাকিম আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/জিএনএ/২০৫৬ ঘ.