২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বাইড মেশানো ১৩৫০ কেজি আম জব্দ

চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে কার্বাইড মেশানো ১৩৫০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৪১ কেজি কার্বাইডও জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 11:36 AM

চাঁপাইনবাবগঞ্জ/মাদারীপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে কার্বাইড মেশানো ১৩৫০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৪১ কেজি কার্বাইডও জব্দ করা হয়। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে জব্দ করা হয় ১২শ' কেজি আম ও এক কেজি কার্বাইড। বৃহস্পতিবার মাদারীপুরে জব্দ করা হয় ১৫০ কেজি আম ও ৪০ কেজি কার্বাইড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসির উদ্দীনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় আম বাজারে অভিযান চালায়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বিসমিল্ল