২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অনুপস্থিতিতে সংসদ অধিবেশন শুরু

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৪ টা ১০ মিনিটে দিনের কর্মসূচিতে প্রথম প্রশ্নোত্তর পর্বে কার্যক্রম চলে। বাজেট অধিবেশনের উদ্বোধনী দিনে বুধবার প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিকরা সংসদে যোগ দিলেও আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ওয়াক আউট করে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রমূখ যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬২৫ঘ.