২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

রাজধানীর তেঁজগাওয়ে বিজয় সরণিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা জুন ০৩ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেঁজগাওয়ে বিজয় সরণিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনায় ব্যবসায়ীর ছোট ভাই আহত হয়। নিহতের মামা তরিকুল ইসলাম জানান, মিরপুর এলাকার কাঁচামাল ব্যবসায়ী মনির হোসেন (২২) ও তার ছোট ভাই আলাউদ্দিন (১৭) সবজি আনার জন্য মিরপুর থেকে কারওয়ান বাজার যাবার পথে রাত আড়াইটায় বিজয় সরণিতে ছিনতাইকারীর কবলে পরে। ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে ৭ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে চলে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিনের অবস্থা আশংকাজনক। শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক মো. সাদেকুল জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৫১৪ঘ.