২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনযুদ্ধের নারী সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঝিনাইদহ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। গ্রেপ্তার জোসনা বেগম (২২) গাংনী উপজেলার নওপাড়া গ্রামের রহমতউল্লার মেয়ে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাক গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ মার্চ চুয়াডাঙ্গার আলমডাঙা উপজেলার উদয়পুরে মজিবর ও নাজমুল নামে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) দুই সদস্যকে হত্যার সঙ্গে জোসনা জড়িত। চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জোসনা পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঢাকায় অবস্থান করে তিনি জনযুদ্ধের কাজ করতেন। জোসনা পার্টির শীর্ষ নেতা শফিকুলের স্ত্রী বলে পুলিশ কর্মকর্তা জানান। জিজ্ঞাসাবাদে তিনি জনযুদ্ধের বেশ কয়েকজন নারী সদস্যের নাম জানিয়েছেন। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২৩৭ ঘ.