ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই পাসপোর্ট ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় মাইল ফলক হিসেবে কাজ করবে।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রী, শিক্ষক, সাংবাদিকসহ মোট ১৪ জনের হাতে আনুষ্ঠানিকভাবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট তুলে দেন তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রধানমন্ত্রীর হাতে মেশিন রিডেবল পাসপোর্ট তুলে দেন।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সেনাপ্রধান জেনারেল আবদুল মুবিন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, র্যাব-এর মহাপরিচালক হাসান মাহমুদ, এফবিসিসিআই'র সভাপতি আনিসুল হক, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম হেলাল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগমের হাতে প্রধানমন্ত্রী এমআরপি তুলে দেন।
গত ০১ এপ্রিল থেকে এমআরপি'র জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করে ঢাকার পাসপোর্ট অফিস।
সাধারণ পাসপোর্টের জন্য আবেদন ফি ৩,০০০ টাকা ও জরুরির ফি ৬,০০০ টাকা।
বর্তমানে দেশে এক কোটি বিশ লাখ লোকের ম্যানুয়াল পাসপোর্ট আছে।
সেনাবাহিনীর সহায়তায় মালয়েশিয়ান প্রতিষ্ঠান আইআরআইএস আট মাসে এমআরপি তৈরি করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৭৫ লাখ বাংলাদেশি নাগরিক চাকরি, লেখাপড়া ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত।
সনাতন পদ্ধতির পাসপোর্টের কারণে অনেক সময়ই প্রবাসীদের হয়রানির শিকার হতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন মেশিন রিডাবল পাসপোর্ট চালুর ফলে এই হয়রানি বন্ধ হবে।
প্রধানমন্ত্রী বলেন, এক সময় পাসপোর্ট টেম্পারিং করে নিরীহ মানুষকে ঠকানো হতো। সনাতন পদ্ধতিতে এক ব্যক্তির ভিন্ন নামে একাধিক পাসপোর্ট রাখার সুযোগ ছিল। আর এসব পাসপোর্ট সাধারণত অস্ত্র ও চোরাচালানের কাজে বেশী ব্যবহার হয়ে থাকে।
তিনি আরো বলেন, যেসব বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন, তাদেরকে দ্রুত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যেই দূতাবাসগুলোতে যন্ত্রপাতি স্থাপন ও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল
bdnews24