২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালু

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রী, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও শ্রমিকসহ মোট ১৪ জনের হাতে আনুষ্ঠানিকভাবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট তুলে দেন তিনি। গত ০১ এপ্রিল থেকে এমআরপি'র জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করে ঢাকার পাসপোর্ট অফিস। সাধারণ পাসপোর্টের জন্য আবেদন ফি ৩,০০০ টাকা ও জরুরির ফি ৬,০০০ টাকা। বর্তমানে দেশে এক কোটি বিশ লাখ লোকের ম্যানুয়াল পাসপোর্ট আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/ডিবি/জেবি/এজে/জিএনএ/১৫৫৬ ঘ.