২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ কার্যালয়ে পুলিশ

বিএনপি সমর্থক দৈনিক আমার দেশ পত্রিকার কারওয়ান বাজারের কার্যালয়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে পুলিশ ঢুকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 05:41 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক দৈনিক আমার দেশ পত্রিকার কারওয়ান বাজারের কার্যালয়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে পুলিশ ঢুকেছে। পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমরা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের জন্য এসেছি। আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।" এর আধঘণ্টা আগে পুলিশ আমার দেশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর আগে পত্রিকাটির প্রকাশক হাশমত আলী হাসু তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরেুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। সাবেক জ্বলানি উপদেষ্টা মাহমুদুর রহমান ২০০৮ সালে আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য তিনি জেলা প্রকাশককে চিঠি দেন। সে সময় থেকেই ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন তিনি। মাহমুদুর রহমান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে চারদলীয় জোট সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর ভাই হাশমত আলী হাসু প্রকাশক হিসেবে পত্রিকাটি প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/ ২৩৩৫ ঘ.