২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ: সম্পাদকের বিরুদ্ধে প্রকাশকের প্রতারণা মামলা

সকাল থেকে শুরু এক ঘটনার নাটকীয় ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রকাশক হাশমত আলী হাসু একটি 'প্রতারণা' মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল থেকে শুরু এক ঘটনার নাটকীয় ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রকাশক হাশমত আলী হাসু একটি 'প্রতারণা' মামলা করেছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। এদিকে সন্ধ্যার পর কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ের নিচে এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত পত্রিকাটির ছাপাখানার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে হাসুকে তার শাহজাহানপুরের বাড়ি থেকে সরকারি সংস্থার সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন। বিকালে হাসুকে ছেড়ে দেওয়া হয়। এর আগেই মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে মামলার আশঙ্কা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/জিএনএ/২৩১০ ঘ.