সাতক্ষীরা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কুশখালি এলাকায় মঙ্গলবার সকালে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তাদের কাছ থেকে দুইটি গরুও জব্দ করা হয়।
আটক তিনজন হলেন- উত্তর-চব্বিশ পরগনা জেলার স্বরুপনগর থানার খলিসাখালি গ্রামের অনুপ পরামাণিক (৩০), মশিয়ার রহমান গাজী (২২) ও জাকির হোসেন গাজী (৩২)।
কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের খলিসাখালি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) তাড়া থেকে ওই তিনজন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বলে জানান বিডিআরের ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর জাহাঙ্গীর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের একদল রাখাল গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় খলিসাখালি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তাড়া খেয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে বলে বিডিআর কর্মকর্তা জানান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিসিএস/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24