২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় ফিরে হাশমত আবার 'বাইরে'

বিএনপি সমর্থক বাংলা দৈনিক আমার দেশ এর প্রকাশক হাশমত আলী হাসু বিকালে শাহজাহানপুরের বাসায় ফিরে আবার বেরিয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক বাংলা দৈনিক আমার দেশ এর প্রকাশক হাশমত আলী হাসু বিকালে শাহজাহানপুরের বাসায় ফিরে আবার বেরিয়ে গেছেন। তার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিরাপত্তা সংস্থার লোকেরা ধরে নিয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর বিকাল ৩টায় তিনি বাসায় ফিরেছিলেন। একজন সদস্য বলেন, "কিছুক্ষণ পরেই তিনি বেরিয়ে যান।" তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এর আগে তার পরিবারের একাধিক সদস্য বলেন, জিজ্ঞাসাবাদের কথা বলে মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি সংস্থার ৩-৪ জন সদস্য শাহজাহানপুরের বাসা থেকে তাকে নিয়ে গেছে। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দুপুর ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোয়েন্দা সংস্থা এনএসআই এর লোকজন প্রকাশক হাশমত আলীকে ধরে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক আমার বিরুদ্ধে মামলা করানোর চেষ্টা করছে।" তবে পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি। মাহমুদুর রহমান বলেন, ''আমাদের প্রকাশককে সকালে তার বাসা থেকে তারা তুলে নিয়ে যায়। আমি জানতে পেরেছি তাকে এখন ওই গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আটক করে রাখা হয়েছে। তাকে দিয়ে আদালতে একটি মামলা করানো হবে বলেও আমি আশঙ্কা করছি।" জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা