২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের ৫৫ নেতাকর্মী কারাগারে

রাজধানীর পল্টন এলাকা থেকে আটক জামায়াত-শিবিরের ৫৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন এলাকা থেকে আটক জামায়াত-শিবিরের ৫৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল ও সমাবেশ করার চেষ্টার অভিযোগে মতিঝিল ও পল্টন থানা পুলিশ সোমবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে। গ্রেপ্তারকৃতদের আইনজীবী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন ময়দানে জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে তাদের আটক করা হলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুর রহমান খান তাদের ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। বিচারক মোহাম্মদ আলী হোসাইন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পল্টন ময়দানে একই সময়ে জামায়াতে ইসলামী ও যুবলীগ সমাবেশ ডাকায় ময়দানসহ আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে শনিবার ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন। তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া তার প্রতিবেদনে বলেন, অভিযুক্তরা সবাই জামায়াতে ইসলামী ও এর সমর্থক ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য। তারা গত ১২ ফেব্র"য়ারি বেআইনিভাবে একতাবদ্ধ হয়ে পল্টনের কালভার্ট রোডের পূর্ব পাশে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের কাজে বাধা দেয়। আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, "আসামিরা কথিত ঘটনার সঙ্গে জড়িত নয়। পল্টন ময়দানে জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদের ধরে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।" এদিকে গ্রেপ্তারদের মধ্যে নুরুল ইসলাম নামের একজন ঢাকার কবি নজরুল কলেজের