২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

মেয়ে ও ভাইঝিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাগেরহাটে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক আহত করেছে এক ইউপি সদস্যের ভাগ্নে ও ভাইপো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 11:27 AM

বাগেরহাট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ে ও ভাইঝিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাগেরহাটে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক আহত করেছে এক ইউপি সদস্যের ভাগ্নে ও ভাইপো। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজারে হামলার শিকার হন শেখ বাবুল হোসেন (৪০) নামের ওই ব্যক্তি। ডেকোরেটর ব্যবসায়ী বাবুলকে আশঙ্কাজনক অবস্থায় সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় বাবুলের স্ত্রী নার্গিস বেগম হয়ে বাগেরহাট সদর থানায় সোমবার বিকেলে কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম ফকিরসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অন্য চার আসামী হলো