ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়ন সমর্থনপুষ্ট গ্লোবাল কাইমেট চেঞ্জ অ্যালায়েন্স (জিসিসিএ)-এ যোগদানের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিকভাবে জলবায়ু তহবিলে ১০ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছে।
রোববার ঢাকায় দুই দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশ কাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) প্রতিষ্ঠার ঘোষণা দেন।
সম্মেলনে অংশগ্রহণকারী একজন প্রতিনিধি জানান, প্রথমিকভাবে এই তহবিলে ১০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্র"তি মিলেছে। যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ থেকে এই সাহায্যের আশ্বাস পাওয়া গেছে। আরো অঙ্গীকার আসা অব্যাহত রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই জলবায়ু তহবিলে অর্থ যোগানের অঙ্গীকার পাওয়া গেলেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্র"তি মোতাবেক তা হবে কিনা এখনো নিশ্চিত নয়।
আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, মায়ানমার, মালদ্বীপ ও নেপালের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এ আঞ্চলিক সম্মেলনে অংশ নিচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলো যাতে একটি ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারে সে ল্েয ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ঢাকায় শুরু হয়েছে গ্লোবাল কাইমেট চেঞ্জ অ্যালায়েন্স (জিসিসিএ)-এর দু'দিনব্যাপী এই আঞ্চলিক সম্মেলন।
সম্মেলন শেষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের একটি দ্বি-পাকি চুক্তি স্বারের কথা রয়েছে।
আইপিসিসি'র ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্টের অন্যতম লেখক সালিমুল হক জানান, এই দ্বিপাকি চুক্তির ভিত্তিতে একটি রূপরেখা তৈরি হবে যার আওতায় ইইউ বাংলাদেশকে জলবায়ু তহবিলের যোগান দেবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে নিজস্ব তহবিল থেকে 'কাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' গঠন করে এর জন্য ১০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে।
ধারণা করা হয় যে, ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগের ল্য হচ্ছে যুক্তরাষ্ট্রসহ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী প্রধান দেশগুলো বিশেষ করে ভারত, ব্রাজিল, দণি আফ্রিকা ও চীনের উপর চাপ প্রয়োগ করা, যাতে তারা আইনি বাধ্যবাধকতা সম্বলিত একটি জলবায়ু চুক্তিতে উপনীত হয়।
কিন্তু হক এ ব্যাপারে একমত নন।
সম্মেলনে ইইউ কমিশনার ফর কাইমেট অ্যাকশন কনি হেডেগার্ড, বাংলাদেশে ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েন বক্তৃতা করেন।
সম্মেলন শেষে সোমবার বিকালে পরিবেশ প্রতিমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে জিসিসিএ-এর উদ্যোগ ও চুক্তি সম্পর্কে ব্রিফ করবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/ডিডি/এইচএ/০১১৫ ঘ.
bdnews24