জামালপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছর পর শনিবার জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে জামালপুর পাবলিক হলে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন।
বিকালে প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশনে নতুন জেলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে মিজানুর রহমান সুজন ও ছামিউল আউয়াল ডনি।
পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান আকন্দ বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তহুরা আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শহীদুল
bdnews24