লন্ডন, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের দুইটি বার কাউন্সিলে এবার বাংলাদেশি লিডার নির্বাচিত হয়েছেন।
লন্ডন বার অব ক্যামডেন ও বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যথাক্রমে কাউন্সিলার নাসিম আলী ও কাউন্সিলার হেলাল আব্বাস লিডার নির্বাচিত হন।
কাউন্সিলার আব্বাস এর আগে চারবার একই বারের লিডার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
নিয়ম অনুযায়ী প্রতি বছর কাউন্সিল পরিচালনার জন্য কাউন্সিলের সর্বোচ্চ নির্বাহী পদ কাউন্সিল লিডার নির্বাচন করেন কাউন্সিলাররা। লন্ডনে পাশাপাশি দুইটি বার কাউন্সিলে বাঙালি লিডার থাকায় কমিউনিটি আনন্দিত।
লিডাররা তাদের নিজস্ব একটি ক্যাবিনেটও গঠন করেন যার সদস্যরা বারে আলাদা আলাদা দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধুর নাতনির কৃতিত্ব: ক্যামডেন কাউন্সিলে এই প্রথমবারের মতো ক্যাবিনেটে স্থান পেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। তিনি কাউন্সিলে সংস্কৃত বিষয়ক লিড মেম্বারের দায়িত্ব পেয়েছেন।
টিউলিপ গত ৬ মে স্থানীয় কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর টিউলিপ এক দশক যাবত লন্ডনে বসবাস করছেন। ছাত্রজীবন থেকেই তিনি লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। হাউস অব কমন্সে বিভিন্ন এমপির সঙ্গে কাজ করেছেন টিউলিপ।
সংস্কৃতি বিষয়ক লিড মেম্বার হওয়ার পর টিউলিপ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যামডেন কাউন্সিলের কেবিনেটে 'প্রথম বাঙালি ও মুসলমান মহিলা হিসাবে নির্বাচিত হয়ে আমি সম্মানিত বোধ করছি। লেবার পার্টি আমাকে সংস্কৃতি বিষয়ক ক্যাবিনেট মেম্বারের গুরুত্বপূর্ণ সম্মানজনক দায়িত্ব দিয়েছে।"
তিনি আরো বাঙালি নারীদের রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লিডার হিসাবে হেলাল আব্বাস নির্বাচিত হওয়া ছাড়াও আর কয়েকজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলার মতিন উজ্জামান, পরিবেশ বিষয়ক লিড মেম্বার কাউন্সিলার শাহেদ আলী, রিজেনারেশন এবং এম্প
bdnews24