২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সদর উপজেলার ছোনপুর গ্রামে শনিবার বিকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

মাগুরা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ছোনপুর গ্রামে শনিবার বিকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো- গ্রামের মফিজ মোল্লার ছেলে স্বাধীন (৩) ও পান্না মোল্লার ছেলে শাহাদত (৪)। পান্না মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাড়ির পাশে একটি ডোবার ধারে খেলার সময় তারা পানিতে পড়ে ডুবে যায়। বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫৩ ঘ.