২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু

জেলার ডিমলা উপজেলায় শুক্রবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

নীলফামারী, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ডিমলা উপজেলায় শুক্রবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এরা হলেন- উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের রওশন আরা (৩৮) ও তার ছেলে আব্দুর রশিদ(২০)। এলাকাবাসী জানায়, বাড়ির পাশে পাটক্ষেতে হাঁস তাড়াতে গেলে এর উপর দিয়ে যাওয়া একটি সেচ পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে যান রওশন আরা। তার চিৎকার শুনে আব্দুর রশিদ তাকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে যান। দুজনেই ঘটনাস্থলে মারা যান বলে জানান টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৬ ঘ.