খুলনা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলা একাডেমীর উদ্যোগে খুলনা নগরের শহীদ হাদিস পার্কে তিন দিনব্যাপী বইমেলা বৃহস্পতিবার শুরু হয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে বাংলা একাডেমীর প্রায় ৬০০টি বই প্রদর্শন ও শতকরা ৪০ ভাগ কমিশনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
বইমেলা উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে আরো ছিলেন- বাংলা একাডেমীর পরিচালক ড. আবদুল ওয়াহাব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. দীলিপ দত্ত।
বইমেলা উপলক্ষে আগামী ২৯মে 'উচ্চ শিক্ষাস্তরে বাংলা ভাষায় পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন' শীর্ষক সেমিনার হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২২ ঘ.
bdnews24