চাঁদপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক চা দোকানিকে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার আয়নাতলী বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহততের নাম- ইসমাইল হোসেন (২৮)।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ তার লাশ করেছে। তবে এ ঘটনায় জড়িত কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।
শাহরাস্তি থানার ওসি জামালউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24