২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ 'চরমপন্থী' গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 08:48 AM

Updated : 25 Aug 2022, 11:16 AM

রাজবাড়ী, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী পুলিশ। বুধবার রাতে বড় লক্ষ্মীপুর গ্রাম থেকে গ্রেপ্তার দুলাল মণ্ডল (২৬) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা বলে দাবি করেছে পুলিশ। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক নিজামউদ্দিন সাংবাদিকদের বলেন, দুলালের কাছে একটি বন্দুক এবং ২ রাউন্ড গুলি পাওয়া গেছে। পাবনার ঢালারচর ইউনিয়নের দরিরচর গ্রামের দুলাল রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের একজন মাঠকর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ কর্মকর্তা নিজাম বলেন, "দুলাল জনযুদ্ধ নেতা জুলহাসের সহযোগী।" জুলহাস বর্তমানে একটি অস্ত্র মামলার সাজা খাটছেন। নিজাম বলেন, দুলালের চরমপন্থী সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর লক্ষ্মীপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গুলিসহ অস্ত্রটি বের করে দেয়। দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.