২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন সহায়তায় বাংলাদেশকে অগ্রাধিকার দেবে যুক্তরাষ্ট্র

খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও সুশাসনসহ বিভিন্ন কর্মসূচিতে সহায়তায় বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 06:07 PM

Updated : 25 Aug 2022, 11:12 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও সুশাসনসহ বিভিন্ন কর্মসূচিতে সহায়তায় বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি'র প্রশাসক রাজিব শাহ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় এ বিষয়টি জানিয়েছেন। সাক্ষাতকার শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাজিব শাহ একটি গণতান্ত্রিক সরকার পরিচালনা এবং খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবেলায় দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ, নারী ইস্যু ও সন্ত্রাস দমনে অব্যাহত সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/০০০৭ ঘ.