ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহানির্বাণ লাভ স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে।
বৌদ্ধ ধর্ম মতে দুই হাজার ৫৫৩ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় 'বুদ্ধ পূর্ণিমা'।
এ উপলক্ষে বৌদ্ধ স
bdnews24