২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জের কাচপুর শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা আবারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 05:43 PM

Updated : 25 Aug 2022, 11:09 AM

নারায়ণগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের কাচপুর শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা আবারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রকিদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। বাড়ি ভাড়া কমানো, গ্যাস-পানি সরবরাহসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড় ঘণ্টার অবরোধের সময় শ্রমিকরা ১৫-১৬টি যানবাহন ভাংচুর করে। তারা কাচপুর হাইওয়ে পুলিশবক্স ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। অবরোধ ও সংঘর্ষের কারণে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজেটর সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও ২০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। লাঠিপেটা করে কয়েক দফা। জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুর রহমান সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাাঁদনে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাচপুর শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কাচপুর শিল্পাঞ্চলের সিনহা গ্র"পের পোশাক কারখানার ৪-৫ হাজার শ্রমিক ছুটির পর বিকাল সোয়া ৫টায় আকস্মিকভাবে দুই মহাসড়কের মুখে অবস্থান নেয়। তাদের সঙ্গে কাঁচপুর এলাকার এ্যাস্কোয়ার ও জয়া গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক যোগ দেয়। শ্রমিকরা ১০ দফা দাবির মধ্যে আরো রয়েছে- চুরি-ছিনতাই বন্ধ করা, কথায় কথায় শ্রমিকদের সঙ্গে বাড়ির মালিকদের দুর্ব্যবহার বন্ধ, বিদ্যুৎ পানি সরবরাহ করা, শৌচাগার পরিস্কার করা, বর্ষাকালে পানি নিস্কাশন ব্যবস্থা করা। শ্রমিকরা জানায়, সা