২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

চাকরি সরকারি করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারি করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশ শেষে মিছিল নিয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদমফুল ফোয়ারার সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। মিছিল থেকে একটি প্রতিনিধি দল তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি জমা দেন। সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী বলেন, "প্রাথমিক শিক্ষাদানে সরকারি শিক্ষকদের মতো আমরাও সমান কাজ করলেও আমাদের বেতনভাতা অনেক কম। এমনকি আমরা চিকিৎসা ভাতাও পাই না।" অল্প বেতনে পরিবার নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হয় বলে জানান আমিনুল। আগামী বাজেটে বেসরকারি শিক্ষকদের সরকারি করণের বিষয়টি অন্তুর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৩৮ ঘ.