২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট জিতে আত্মহারা মুসা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে পেরে অভিভূত মুসা ইব্রাহীম। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে পেরে অভিভূত মুসা ইব্রাহীম। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হিমালয়ের উত্তরাংশের (তিব্বতের দিক) বেসক্যাম্প থেকে টেলিফোনে একথা বলেন মুসা। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ের দাবিদার ৩০ বছরের এই তরুণ জানান, শেষদিকে গিয়ে তার অক্সিজেন পাইপ ফুটো হয়ে যাওয়ায় বেশ বিপদে পড়ে গিয়েছিলেন তিনি। তবে সঙ্গী শেরপাদের সহায়তায় তাড়াতাড়ি সে সমস্যা কাটিয়ে ওঠেন। মুসা বলেন, "এভারেস্টে ওঠা বিরাট এক চ্যালেঞ্জ। আমি চূড়ায় উঠেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার আগে জার্মান স