২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসার এভারেস্ট জয়ের খবরে প্রধানমন্ত্রী আনন্দিত

বাংলাদেশী যুবক মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 10:58 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশী যুবক মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে বলেন, প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শিখর মাউন্ট এভারেস্টে মুসার আরোহণের খবরে শেখ হাসিনা আনন্দ প্রকাশ করেন। ৩০ বছর বয়সী মুসা রোববার তিব্বত দিয়ে এভারেস্ট চূড়ায় ওঠেন বলে প্রায় সব সংবাদ মাধ্যম খবর দিয়েছে। খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত তথ্যপ্রমাণ না মেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবরটি প্রকাশ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৮১২ ঘ.