২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮০টি কচ্ছপসহ এক ভারতীয় আটক

বিরল প্রজাতির ৪৮০টি কচ্ছপসহ এক ভারতীয়কে হজরত শাহজালাল বিমান বন্দর থেকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 11:13 AM

Updated : 25 Aug 2022, 10:58 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরল প্রজাতির ৪৮০টি কচ্ছপসহ এক ভারতীয়কে হজরত শাহজালাল বিমান বন্দর থেকে আটক করা হয়েছে। রোববার রাত পৌনে ১১টায় মালয়েশিয়াগামী ওই যাত্রীকে বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জ থেকে আটক করা হয়। সোমবার সকালে বন অধিদপ্তরের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের কাছে তারকা কচ্ছপগুলো হস্তান্তর করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। কচ্ছপগুলোর আকার দুই থেকে চার ইঞ্চির মধ্যে। পীর মোহম্মদ (৪২) নামের এই যাত্রী পাচার করার উদ্দেশ্যে কচ্ছপগুলো নিয়ে যাচ্ছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রধান বন সংরক্ষক তপন কুমার দে। বর্তমানে বিমানবন্দর থানায় আটক রয়েছেন পীর মোহম্মদ। তপন কুমার দে জানান, বিভিন্ন দেশে অ্যাকুরিয়ামে রাখার জন্য এই প্রজাতির কচ্ছপ বেশ জনপ্রিয়। আটককৃত কচ্ছপগুলো মঙ্গলবার কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে। তারকা কচ্ছপ স্থলচর এবং ক্ষুদ্রাকৃতির হয়। এদের দৈর্ঘ্য ২৮০ মিলিমিটার এবং ওজন দুই কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। পিঠের খোলের উপর হলুদ রংয়ের তারার আকারের নকশা থাকায় এদের তারকা কচ্ছপ বলা হয়। ভারতের তামিলনাড়