২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পিকআপচাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিকআপচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 11:00 AM

চাঁদপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিকআপচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ধানুয়া বাজারের সামনে এ ঘটনার পর সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর-রায়পুর সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। নিহত লিজা (৪) চাঁদপুর সদর উপজেলার ঢালীর ঘাট এলাকার আলতাফ হোসেন গাজীর মেয়ে। কিছুদিন আগে ধানুয়া বাজারের কাছে খালার বাড়িতে বেড়াতে এসেছিলো সে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, লিজা সোমবার সকাল ৯টার দিকে রাস্তা পার হচ্ছিল। এ সময় রায়পুরগামী বালিভর্তি একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি জানান, এ খবরে স্থানীয়রা চাঁদপুর-রায়পুর সড়ক অবরোধ করে। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুলিশ পিকআপটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২৪ ঘ.