২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ২০০১ নির্বাচনোত্তর নির্যাতনের তথ্য সংগ্রহ

ভোলায় ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও নির্যাতনের শিকার লোকজনের বক্তব্য শুনেছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

ভোলা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও নির্যাতনের শিকার লোকজনের বক্তব্য শুনেছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। রোববার ভোলার সার্কিট হাউসের সভাকক্ষে সহিংসতা ও নির্যাতনের শিকার লোকজনের বক্তব্য শোনেন কমিশনের কর্মকর্তারা। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার সংগঠনের নেতা, সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তদন্ত কমিশনের সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০১ নির্বাচনের পর ভোলায় সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রায় সাড়ে নয় বছর পর এখন অনেকেই আর অভিযোগ জানাতে আগ্রহী নয়। অনেক ধর্ষিতা সামাজিক কারণে মুখ খুলছেন না। তদন্ত কমিশনের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন আখন্দ, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু প্রমুখও বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- তদন্ত কমিশনের সদস্য অতিরিক্ত ডিআইজি (সিআইডি) মীর শহিদুল ইসলাম, ভোলা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল হোসেন। গত বছরের ৬ মে একটি মানবাধিকার সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে দুই মাসের মধ্যে সরকারকে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইর্কোটের এমন নির্দেশের পর গত বছরের শেষের দিকে ওই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করে সরকার। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত চার দলীয় জোট নির্বাচিত হওয়ার পর সারাদেশে সংখ্যালঘু স