২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৫২২৭ বোতল ফেনসিডিল আটক

দিনাজপুরে দুটি অভিযানে পাঁচ হাজার ২২৭ বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 10:54 AM

রংপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরে দুটি অভিযানে পাঁচ হাজার ২২৭ বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব। রোববার ভোরে বিরামপুর উপজেলার বিরামপুর ও ঘোড়াঘাট এলাকায় একটি মাইক্রেবাস ও পাথর বোঝাই একটি ট্রাক তল্লাশি করে এসব ফেনসিডিল আটক করা হয়। ফেনসিডিল পাচারে জড়িত অভিযোগ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি। দুপুরে র‌্যাব-৫ এর রংপুর ক্যাম্প কার্যালয়ে ফেনসিডিলসহ এদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আনোয়ার হোসেন জানান, তার নেতৃত্বে র‌্যাবের একটি দল বিরামপুর এলাকায় একটি মাইক্রোবাস আটক করে। এটি তল্লাশি করে পাওয়া যায় দুই হাজার বোতল ফেনসিডিল। এরপর ঘোড়াঘাট এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক থেকে আটক করা হয় বাকি ফেনসিডিলগুলো। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার আলমগীর হোসেন, মহিষারচর এলাকার নুরুল ইসলাম, ঢাকার সাভারের আব্দুস সাত্তার, হাফিজুর রহমান ও এরশাদ। র‌্যাব কর্মকর্তা জানান, ট্রাক ও মাইক্রোবাসটিতে করে এসব ফেনসিডিল রাজধানীতে নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে পৃথক দুটি মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.