২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার এসপিকে প্রত্যাহার

মাগুরার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোহাম্মদ শাহরিয়ারকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 10:46 AM

মাগুরা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোহাম্মদ শাহরিয়ারকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রশাসন) বেনজির আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়। মাগুরা পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, এসপির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত হয়েছে। গত বছরের ৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নেছার উদ্দিন মাগুরায় এসে তদন্ত করেন। এরপর চলতি বছরের ১৬ মে একই বিভাগের এসএসপি ইফতেখার উদ্দিন এ বিষয়ে আবার তদন্ত করেন। এই তদন্তের চারদিনের মাথায় বৃহস্পতিবার তাকে প্রত্যাহারের এই আদেশ দেওয়া হলো। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এসপি শাহরিয়ার সাংবাদিকদের বলেন, "আমার নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই। পুলিশের স্বাভাবিক প্রক্রিয়ায় আমাকে সদর দপ্তরে বদলি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.