২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার বেড়িবাঁধ ভেঙ্গে ২১ গ্রাম প্লাবিত

বরগুনার বেতাগী ও পাথরঘাটা উপজেলার দুটি এলাকায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে ২১ টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 12:23 PM

Updated : 25 Aug 2022, 10:47 AM

বরগুনা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বেতাগী ও পাথরঘাটা উপজেলার দুটি এলাকায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে ২১ টি গ্রাম প্লাবিত হয়েছে। বেতাগীর আলিয়াবাদ-কালিকাবাড়ি-ভোড়া-গাবতলী এলাকার ১ কিলোমিটার এবং পাথরঘাটার কালমেঘা এলাকার আধা কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এলাকাবাসী জানান, বেতাগীর ঝোপখালী, বামনার অযোদ্ধা ও আমতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের কচুপাত্রা, শারিকখালী, বাদুরগাছা ও চাউলাপাড়া এলাকার ২১টি গ্রাম পানিতে ডুবে গেছে। শারিকখালী গ্রামের শহিদুল ইসলাম জানান, তাদের গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের রান্না-বান্না বন্ধ হয়ে গেছে। ১৪০ জেলের সন্ধান বঙ্গোপসাগরে ১৩ টি ট্রলারসহ নিখোঁজ হওয়া ১৪০ জন জেলের সন্ধান পাওয়া গেছে। ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তাল সাগরে মাছ ধরার সময় বুধবার এই জেলেরা নিখোঁজ হয়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেরা শুক্রবার দুপুরে সুন্দরবন উপকূলে আশ্রয় নেওয়ার কথা তাকে মোবাইল ফোনে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএএস/১৮১২ ঘ.