২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও বোমা হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 04:34 AM

Updated : 25 Aug 2022, 10:49 AM

কুষ্টিয়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও বোমা হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ধর্মদহ ও মাজদিয়াড় গ্রামে এসব ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্র"তার জের ধরে ঘটনা দুটি ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত কাবের হোসেন (৪০) গরু ব্যবসায়ী ছিলেন। তিনি ধর্মদহ গ্রামের আবু বক্করের ছেলে। আহত মাজদিয়ার গ্রামের লিয়াকত আলী (৪৮) মরিচা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু ব্যবসায়ী কাবের রাত সাড়ে ৮টার দিকে ধর্মদহ গ্রামের কাজিপুর ব্রিজের উত্তর পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত ও বোমা হামলা করে হত্যার পর চলে যায়। তিনি জানান, খবর পেয়ে রাতেই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাবেরের লাশ উদ্ধার করে। ওসি হাসান আরো জানান, ইউপি সদস্য লিয়াকত আলী রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মাজদিয়াড় গ্রামের রাস্তায় পৌঁছলে সন্ত্রাসীরা তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। বুক ও পায়ে গুলিবিদ্ধ লিয়াকত আলীকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, দুটি ঘটনাই পূর্ব শত্র"তার জের ধরে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩০ ঘ.