২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল হয়ে পড়েছে লায়লা

প্রবল ঘূর্ণিঝড় 'লায়লা' বৃহস্পতিবার মধ্যরাতে কিছুটা উত্তরে সরে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে দুর্বল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 03:40 AM

Updated : 25 Aug 2022, 10:49 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল ঘূর্ণিঝড় 'লায়লা' বৃহস্পতিবার মধ্যরাতে কিছুটা উত্তরে সরে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে দুর্বল হয়ে পড়েছে। এটি ক্রমশ আরো দুর্বল হয়ে উত্তর দিকে এগিয়ে যেতে পারে। রাত সাড়ে ১২টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানানো হয়। ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, ঘূর্ণিঝড় লায়লা অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল ও উড়িষ্যা দিয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় লায়লা অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় দুর্বল হয়ে পড়েছে। এটি ক্রমশ আরো দুর্বল হয়ে উত্তর দিকে এগিয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় এসব এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/০৯৩৬ ঘ.