২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। তাকে পাঁচ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 06:29 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

সাতক্ষীরা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। তাকে পাঁচ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন- সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের জাহাবক্স খাঁ'র ছেলে আবুল কাশেম খাঁ (৫০)। তিনি বর্তমানে কারাগারে আছেন। মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর কাশেম তার স্ত্রী শহানারাকে লাঠি দিয়ে পেটানোর পর কুপিয়ে জখম করে বাড়ির উঠানে ফেলে রাখেন। খবর পেয়ে শাহানারার ভাই একই উপজেলার তেরছা গ্রামের শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন শহিদুল বাদি হয়ে তালা থানায় কাশেমসহ সাতজনকে আসামি করে নারী নির্যাতনের একটি মামলা করেন। ওই বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৫ সালের ৩ ফেব্র"য়ারি রাতে শাহানারা তার বাবার বাড়িতে মারা যান। এ ব্যাপারে ৪ ফেব্র"য়ারি তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্তে আঘাত জনিত কারণে শাহানারার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন দেওয়ার পর ওই বছরের ৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক শফিকুর রহমান ওই আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৯ ঘ.