২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে প্রতিপক্ষের বোমা হামলায় দুই সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

যশোর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে প্রতিপক্ষের বোমা হামলায় দুই সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শহরের পুরাতন কসবা এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম শাহিন ও যুবলীগ কর্মী শিপন। কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শাহীন ও শিপন মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে হামলার শিকার হন। তিনি জানান, জুয়েল, ফিরোজ ও কুজো শফি নামে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কসবা এলাকায় আওয়ামী লীগের বিবদমান দুটি গ্র"পের মধ্যে বিরোধ চলে আসছে। ওসি বলেন, এরই ধারাবাহিকতায় এ বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এ বছর যশোরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ ও তরুণলীগের দুই নেতা খুন হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৩৩ ঘ.