২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা-জামায়াত লড়ছে মেয়র পদে

মহাজোট এবং চারদলীয় জোট- দুই জোটেরই একাধিক নেতা লড়বেন বন্দরনগরীর মেয়র নির্বাচনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 09:11 AM

Updated : 25 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট এবং চারদলীয় জোট- দুই জোটেরই একাধিক নেতা লড়বেন বন্দরনগরীর মেয়র নির্বাচনে। জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী। মহাজোট শরিক জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন সোলায়মান আলম শেঠ। অন্যদিকে চারদলীয় জোট শরিক জামায়াতের প্রার্থী হচ্ছেন আফসার উদ্দিন চৌধুরী। ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার তারা সবাই মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও। নাগরিক কমিটির প্রার্থী ও বর্তমান মেয়র মহিউদ্দিন বেলা সোয়া ১১টার দিকে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকাল ১০টার দিকে নগর ভবনে গিয়ে মেয়র পদ থেকে পদত্যাগ করেন তিনি। মহিউদ্দিনের পর মেয়র পদে রেজাউল মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রামের রাজনীতিতে তিনি 'মেয়র মহিউদ্দিনবিরোধী' বলে পরিচিত। রেজাউলের পর জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক সোলায়মান শেঠ মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে দুপুর পৌনে ২টার দিকে মনোনয়নপত্র জমা দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও স্থানীয় দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন। মেয়র পদে প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর এম মঞ্জুর আলম মঞ্জু বিকাল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ব্যানারে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর জামায়াত নেতা আফসার সাংবাদিকদের বলেন, "আমরা এককভাবে নির্বাচন করবো। মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না।" যুদ্ধাপরাধের ইস্যু নির্বাচনে প্রভাব ফেলতে পারে মনে করছেন কি না