২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লায়লা' প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'লায়লা' আরো ঘনীভূত হলে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 07:12 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'লায়লা' আরো ঘনীভূত হলে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরো উত্তর দিকে সরে গিয়ে বৃহস্পতিাবর সকাল নাগাদ ভিশাখাপত্তমের কাছ দিয়ে ভারতের উত্ত-পূর্ব অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। লায়লা আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গেছে। বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানানো হয়। এটি বুধবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,৩৩৫ কি. মি. দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১,২১৫ কি. মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি. মি. এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় লায়লা'র প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০১০৬ ঘ.